শিলিগুড়ি এক নম্বর ওয়ার্ডের গুরুং বস্তি এলাকায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আমির আলীকে চেন্নাই থেকে গ্রেফতার করলো শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ।
রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

মৃত নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। তাদের দাবি, দ্রুত বিচার করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমনকি অভিযুক্তের ফাঁসির দাবিও তুলেছেন অনেকে। এদিন আদালত চত্বরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়। তারা বিক্ষোভ দেখিয়ে ন্যায়বিচারের দাবিতে সরব হন।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তকে আদালতে পেস করার প্রক্রিয়া সম্পন্ন হয়।

