শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ছাত্র পরিষদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় রাতে অন্ধকারের সুযোগ নিয়ে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় তারা সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় বিজেপির কর্মীরাই এই ধরনের কাজ করছে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার উপযুক্ত জবাব তারা রাজনৈতিক ময়দানেই দেবে।

