আইন ভাঙ্গো জেলে চলো ! শিলিগুড়িতে এস ইউ সি আই এর ডাকে আইন অমান্য কর্মসূচি । বৃহস্পতিবার বিভিন্ন দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ এস ইউ সি আই এর
মূলত সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরী বাতিল, অভয়ার দোষীদের শাস্তি, জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সহ একাধীক দাবীতে বিক্ষোভে সামিল হন এসইউসিআই ।

বৃহস্পতিবার শিলিগুড়ি মহাত্মা গান্ধী চক থেকে এই মিছিলটি শুরু করা হয় এরপর সফদর হাসমি চকে এসে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে SUCI এর কর্মী সমর্থকরা। পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। এরপর পথ অবরোধ তুলে না নেওয়ার কারণে অবরোধকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ।

