শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে চায়ের আড্ডায় আজ সকালে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি। সাথে ছিলেন বিজেপি শিলিগুড়ির সংগঠনিক নেতৃত্ব, বিজেপির দার্জিলিং এর সাংসদ রাজু বৃষ্ট, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।


বিধান মার্কেটের বিজেপির এই চা পে চর্চাতে বিজেপির নেতারা কথা বলেন চায়ের আড্ডায় আসা শহরের আম জনতার সাথে এবং বিধান মার্কেটের ব্যবসায়ীদের সাথে।
চা পে চর্চা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমিক ভট্টাচার্য বলেন, এবার রাজ্যে তৃণমূল খাতা খুলতে পারবে না। উত্তরবঙ্গের ফলাফল গতবারের থেকে ভালো হবে। স্বপ্না বর্মন প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন উত্তরবঙ্গের মানুষ বিজেপির সাথেই থাকবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *