অনলাইন গেমের জেরে প্রাণ হারাতে হলো শিলিগুড়ি ঘোঘোমালি চয়ন পাড়া এলাকার এক ১৮ বছরের যুবকের। মৃত সেই যুবকের নাম অভিক পাল । বহু বছর ধরে সেই এলাকায় বাবা, মা ও দিদির সাথে ভাড়া বাড়িতে থাকতো।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে সেই যুবক অনলাইন গেমের আসক্ত হয়ে পড়ে এরপর বাবার ব্যাংক একাউন্ড থেকে কয়েক লক্ষ টাকা নিজের একাউন্টে নিয়ে অনলাইন গেম খেলতো বলে জানান পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাত্রে বাড়িতে কেউ না থাকায় আত্মহত্যা করে সেই যুবক। এরপর তার মা বাড়ী ঢুকলে ছেলে কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায় , পারিবারিক কোনো অশান্তি ছিলো না , অনেক আগেই পড়া সোনা ছেড়ে বাবার সাথে কাজ করতো সে। এরপর সেই যুবকের মোবাইল দেখতে গেলে দেখতে পায় একটি অনলাইনে গেমের একটি একাউন্টে প্রায় দু লক্ষ্য টাকা পাঠানো হয়েছে ।এবং সেই সমস্ত টাকা অনলাইন গেম খেলে হেরে গিয়েছে । তাই হয়তো এই আত্নহত্যা বলে অনুমান করছে পরিবারের সদস্যদরা । পরিবারের দাবি অবিলম্বে এসব অনলাইন গেম বন্ধ করতে হবে নাহলে এরকম আরো অনেক মায়ের কোল খালি হবে । গোটা ঘটনার তদন্তে পুলিশ।

