আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার হাট পুরাতন চৌপতিতে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ব্যক্তিগত ভাবে ইংরেজি ২০২০ সালে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি বসান।সেই আবক্ষ মূর্তিতে আজ পুষ্প অর্পণ করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।

এর পর মনোরঞ্জন দে পঞ্চানন বর্মা রোড এর শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে মনোরঞ্জন দে ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল, সমাজসেবী সুরেশ রায়, তুষার কান্তি রায়, পীযুষ কান্তি রায় ও রাজবংশী ক্ষত্রিও অনেক সমাজ সেবীমানুষ।

