নদীয়ার নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন শ্মশানের পাশে কলাবাগান থেকে এক ব্যক্তির ঝু*ল*ন্ত দে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী লক্ষ্য করে নৃসিংহপুর হরিপুর অঞ্চলের মধ্য কলোনির বাসিন্দা ৫৫ বছর বয়সি সাগর দত্ত নামে এক ব্যক্তি কলাবাগানের ভেতরে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। খবর দেওয়া হয় পরিবার এবং পুলিশে।

শান্তিপুর থানার পুলিশ এসে মৃ*তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। মৃ*তর পরিবার সূত্রে জানাগিয়েছে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। আজ সকালে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তিনি এই আ*ত্ম*হ*ত্যার ঘটনা ঘটিয়েছে। মৃ*ত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে ময়না তদন্তের রিপোর্ট সামনে এলেই মৃ*ত্যুর আসল কারণ জানাযাবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *