বোলপুর পৌরসভা নিষেধাজ্ঞা না মেনে আবারো শান্তিনিকেতনে ভেঙে ফেলা হয় প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। প্রথম যখন ভাঙ্গা শুরু হয়েছিল তখন বোলপুর পৌরসভা বাড়ির গেটে তালা মেরে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু এবার দেখা গেল সকাল নটার সময় আর্ট অর্ডার ঢুকিয়ে বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। যদিও বাড়ির যে গেট সেই গেটে এখনো পর্যন্ত পৌরসভার দেওয়া তালা লাগানো রয়েছে। কিন্তু কিভাবে পৌরসভার নিষেধাজ্ঞা উড়িয়ে এই বাড়ি আবারো ভাঙ্গার কাজ শুরু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন সদ উত্তর দিতে পারেননি ।

শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। যা নিয়ে ক্ষোভ, আক্ষেপ সকলের৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন৷ তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন৷ সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাঁর নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় ‘অবনপল্লী’। সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত ‘আবাস’ নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। জানা গিয়েছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে৷ প্রশ্ন উঠেছে এভাবেই কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার, জমি মাফিয়া দের হাতে চলে যাবে?

