সন্দেশখালীর বহিষ্কৃত জেলবন্দী তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই ও তার অনুগামীদের বিরুদ্ধে তিন দফা দাবি তুলে সন্দেশখালি দুই নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সিপিআইএমের কর্মী সমর্থকরা।
এদিন সন্দেশখালি সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে বেশ কিছু সিপিআইএমের কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করে বিডি অফিসের সামনে যান সিপিআইএমের কর্মী সমর্থকরা। বিডি অফিসের সামনে বসে বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারী সিপিআইএমের দাবি সন্দেশখালীর বহিষ্কৃত জেল বন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন সন্দেশখালীর তুষখালী থেকে আমতলী পর্যন্ত রাস্তা সংস্কারের টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে সেই টাকা ফিরিয়ে এনে রাস্তা সংস্কার করতে হবে। তেভাগা আন্দোলনের স্মৃতি বিজারিত জমিতে জোর করে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন ও তার অনুগামীরা জোর করে ক্লাব তৈরি করেছে। সন্ধ্যে নামলেই সেখানে মদ্যপানের আসর বসছে। অবিলম্বে সেই জায়গা দখল মুক্ত করতে হবে। পাশাপাশি আবাস যোজনা নিয়ে যেভাবে দুর্নীতিীয় স্বজন পোষণ করছে শেখ শাহজাহানের অনুগামীরা তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ও যাতে এলাকার অসহায় মানুষেরা এই আবাস যোজনার প্রকল্পের টাকা পায় তার ব্যবস্থা করতে হবে। এই তিন দফা দাবি তুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিডিওর হাতে তারা একটি ডেপুটেশন জমা দেন। বিলাস বর্মন নামে সিপিআইএমের এক কর্মী বলেন, ‘রাস্তা সংস্কারের টাকা নিয়ে শেখ শাহজাহানের ভাই দুর্নীতি করেছে, তেভাগা আন্দোলনের জমি দখল করে রেখেছে, আবাস দুজনার ঘর নিয়ে দুর্নীতিকে স্বজন পোষণ করেছে,শেখ শাহজাহানের অনুগামীরা, তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ ডেপুটেশন দিলাম, বিডিও আমাদের সব বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বস্ত করেছেন, আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো’

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *