ভারত মাতার বীর সন্তান শহীদ বিপুল রায়ের আত্ম বলিদান দিবস পালিত হলো আলিপুরদুয়ার কোর্ট এলাকায়। সোমবার শহীদ বিপুল রায়ের প্রতিকৃতিতে মাল্য দান করে তাকে স্মরণকরা হয়। জানাগিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে দেশ রক্ষার কাজে শহীদ হয়েছিলেন বিপুল রায়।

এদিন শহীদ বিপুল রায়ের প্রতিকৃতিতে মাল্য দান করে তাকে সন্মান জানিয়ে স্মরন করা হয় আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ্য থেকে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ পৌর সভার কর্মী এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।

