১০০ মিটার দৈর্ঘ্যের জাতীয় পতকা নিয়ে তেরঙ্গা যাত্রা করলো আলিপুরদুয়ার জেলা বিজেপির। বুধবার জেলা বিজেপির কার্যালয় অফিস থেকে মিছিল টি বেরিয়ে বক্সা ফিডার রোড ধরে চৌপথিতে পৌঁছায়।এদিন মিছিলে অংশগ্রহণ করেন সাংসদ মনোজ টিজ্ঞা সহ ফালাকাটা,কালচিনির বিধায়ক দীপক বর্মন এবং বিশাল লামা। সহ অন্যান নেতা কর্মিরা। গোটা মিছিলের নেতৃত্ব দেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।

এদিন প্রচুর বিজেপি কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।স্বাভাবিক ভাবেই ২৯ শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদুয়ারের জনসভার আগে এই তেরঙ্গা যাত্রা যথেষ্টই তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

