সোমবার বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়ালো কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের বলরামপুর এলাকায়। এদিন সকাল থেকে চেকাডোরা, কন্যামতি এলাকা সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় বাইসনটি। এনিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। আসেন বনকর্মীরা।

ঘন ভুট্টাখেতে বারবার লুকিয়ে পড়ায় বাইসনটিকে কাবু করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। অবশেষে চেকাডোরা এলাকার ভুট্টাখেতে ঘুমপাড়ানি গুলি করে অবশেষে কাবু করা হয় বাইসনটিকে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *