সম্প্রতি আলিপুরদুয়ারের বারবিশায় কাঁঠাল গাছের মগডালে লেপার্ড আতঙ্কে রাতের ঘুম কেড়েছিল এলাকাবাসীর। বনদপ্তরের উদ্ধার কাজের পর স্বস্তি ফেড়ে এলাকায়। এবারে লেপার্ড আতঙ্ক ছড়ালো আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলার ডাবড়ীর ১২/১৫৫ বুথ এলাকায়। জানাগেছে স্থানীয়রা গত দু তিন দিন ধরে ঘরের আশেপাশে বিকট শব্দ শুনতে পান এবং বন্য জন্তুর পায়ের ছাপ দেখতে পান। এরপরেই আতঙ্কে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর বিটের বনকর্মীদের বিষয়টি জানান।

খবর পেতেই বনকর্মীরা ঘটনাস্থলে ছুটি আসেন। দীর্ঘক্ষণ তারা তদারকি করার পর অবশেষে বণ্য জন্তুর গায়ের লোম এবং মল দেখে বনজন্তুর আগমন অনেকটা নিশ্চিত হন। তবে সেটা লেপার্ড নাকি অন্য কিছু, সেটা নিশ্চিত নন বনকর্মীরা। সেই ঘটনায় বন্যপ্রাণীটি কি তা সুনিশ্চিত করতে এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসালো বন্দপ্তর। এদিকে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বন্যজন্তুর আগমন নিয়ে বেজায় চিন্তিত এলাকাবাসীরা। এমনকি এক এলাকাবাসী রাতের অন্ধকারে বন্যপ্রাণীর চোখ জ্বলজ্বল করতে দেখেছেন বলে দাবি করেন। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোলারডাবড়ীতে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *