জানা যায় গত ২৭ শে মার্চ যখন লন্ডনের অক্সফোর্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বিভিন্ন বিষয়ে ভাষন দেওয়ার সময় পঞ্চমুখ, ঠিক তখনই ভাষনের মাঝে রাজনৈতিক প্রশ্ন করে তার বক্তব্যের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে বলে অভিযোগ তৃণমূলের।

তারই প্রতিবাদ জানিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন কলেজের গেটে গেটে বিক্ষোভ প্রদর্শন করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এবিষয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সৌভিক ঝা কি বলছেন শুনুন।

