শিলিগুড়ি প্রধান নগরের গুরুং বস্তি এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। রেস্টুরেন্টের পাশেই থাকা একটি কাপড়ের দোকানেও আগুন কিছুটা ছড়িয়ে পড়ে, তবে স্থানীয় বাসিন্দা,

দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে সেই দোকানের সমস্ত মালপত্র দ্রুত সরিয়ে নেওয়া হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকের ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা তদন্তে দমকল ও প্রধান নগর থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *