বেহাল রাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে যায় এক হাঁটু কাঁদা। চরম সমস্যায় পড়েছেন বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভোলাবাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা। কাঁদা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। বাসিন্দারা জানায়, ভোট আসে ভোট যায় চলে। মিলে শুধুমাত্র প্রতিশ্রুতি। গ্রামের শেষ প্রান্তে প্রায় ৬০০ মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেহাল। একাধিকবার পরিদর্শন করে গেছেন এলাকার জন প্রতিনিধি ও সরকারি আধিকারিকেরাও। সমস্যার সমাধান হয়নি এখনও। এক দিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল এলাকায়। তাতেই পুরো রাস্তায় কাদা জমে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা।

গ্রামের বাসিন্দারা রুবিলি বিবি ও মতিরুল রহমান জানিয়েছেন তাদের এই রাস্তা দিয়ে বহু ছাত্র-ছাত্রী যাতায়াত করতে সমস্যা হয়।গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায় না। আমাদের রাস্তা সংস্কার না করে দিলে আগামী দিনে আমরা গ্রামবাসী মিলে ভোট দিব না, ভোট বয়কট করব।এছাড়াও জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবেন। বামন গোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন রাস্তার বিষয়ে লিখিত কোন অভিযোগ আমার কাছে আসেনি যদিও সেই রাস্তার বিষয়ে লিখিত অভিযোগ আসলে আমি বিষয়টি নিয়ে খতিয়ে দেখব বলে জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *