মন্ত্রীর গড়ে আঁধারে পথশ্রী। সামাজিক মাধ্যমে সামনে এলো রাস্তার হতশ্রী চেহারা। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। সেই গর্তে জল জমে কার্যত ডোবার আকার নিয়েছে। সেখানেই টোটো উল্টে চাপা পড়ে গুরুতর জখম এক মহিলা। বেহাল রাস্তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই প্রশ্নের মুখে প্রশাসন এবং জন-প্রতিনিধিদের ভূমিকা। রাস্তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত সংস্কার না হলে ব্লক এবং থানা ঘেরাওয়ের হুমকি। সমস্যা নিয়ে তাদের জানানো হয়নি।

দ্রুত সংস্কার হবে সাফাই তৃণমূল মন্ত্রীর। বিজেপির পঞ্চায়েত সদস্য থাকায় ওই এলাকাকে বঞ্চিত করছে প্রশাসন অভিযোগ গেরুয়া শিবিরের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলার উত্তরপাড়া এলাকা। যেখানে দীর্ঘ ১০ বছর ধরে রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে রাস্তা ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। যেখানে জল জমে কার্যত জলাশয় হয়ে গেছে।এদিকে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্লক, থানা, হাসপাতাল, কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে ওই রাস্তার উপরেই নির্ভরশীল এলাকার মানুষ। সব থেকে বেশি সমস্যা হচ্ছে রোগী বা প্রসূতিদের নিয়ে যেতে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসির অভিযোগ যদিও এলাকার মানুষ আর কোন আশ্বাসে ভরসা রাখতে পারছেন না। তাদের সাফ বক্তব্য দ্রুত সংস্কার না হলে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে তারা ব্লক ও থানা ঘেরাও করে বৃহত্তর আন্দোলন করবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *