বিটুমিনের ড্রাম বোঝাই গাড়ি উল্টে বিপত্তি ভাঙ্গাপাকড়ি এলাকায়। রাস্তা তৈরির উপকরণ বিটুমিনের ড্রাম নিয়ে গুজরাট থেকে আসামের গৌহাটি যাচ্ছিল ২২চাকার একটি ট্রেলার। ৩১ নং জাতীয় সড়ক ধরে আসামে যাওয়ার পথে বক্সিরহাট থানার ভাঙ্গাপাকড়ি নাকা চেকিং পয়েন্টের সামনে ধর্মকাটায় ঢোকার পথে রাস্তার মাটি ধসে গিয়ে উল্টেযায় বিটুমিন বোঝাই ট্রেলার গাড়িটি।

রবিবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রচন্ড রোদে গরমের ফলে বিটুমিন গলতে শুরু করল সমস্যা আরো বাড়ে গাড়ির চালকের। বিটুমিন ড্রামের ভেতর থেকে বাইরে বের হতে শুরু করে। বাদ্ধ হয়ে গাড়ির চালক বার বার জল দিয়ে ভিজেয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছে বিটুমিনের ড্রামগুলিকে।

