৩১নং সি জাতীয় সড়কের নাজিরণ দেউটি খাতা এলাকায় এম ভি চেকপোস্ট অফিস সংলগ্ন রাস্তায় পথ চলতি একটি মোটর বাইক থেকে অজানা মাং*স পড়ে যাওয়ায় নিয়ে এলাকায় স্থানীয় কয়েকজন প্রতিবাদ জানায়। স্থানীয় সুশীল কুমার সাহা জানান, এই মাং*স অন্যান্য মাং*স থেকে আলাদা এটা অন্য কিছু মাং*স হতে পারে।

অসম এর দিকে যাওয়া একটি অসম নম্বর মোটর বাইক থেকে ওই মাং*স পড়ে যায় বলে দাবি করেন তিনি।তিনি আরো বলেন,তবে সন্দেহ করা হচ্ছে অসমে গো হত্যা নিষিদ্ধ তাই অন্যান্য মাং*স অবৈধভাবে পাঁচার করা হচ্ছে।
পরবর্তী সময়ে রাস্তায় পড়ে থাকা সেই মাং*স এম ভি চেকপোস্ট কর্তৃপক্ষ থেকে সরিয়ে অন্য জায়গায় মাটি খুঁড়ে পুতে ফেলে।

