হর গৌরির গাজন কথা ও মহাদেবের বিভিন্ন রূপ নিয়ে থিম প্যান্ডেলের ভাবনা রাধানগর মোড়ে।বুধবার দুপুরে খুঁটি পুজার মাধ্যমে থিম প্যান্ডের কাজ শুরু হলো কুমারগ্রাম ব্লকের রাধানগর মোড় মিলন কেন্দ্র ক্লাবের। জানা গিয়েছে বিগত বছরগুলিতে পৃথিবী বাচাও, মা -বাবা সমান্তরাল, নারী শক্তি সর্বপরি থিম প্যান্ডেলের পর এবারে তাদের থিম প্যান্ডেলের ভাবনা হর গৌরির গাজন কথা ও মহাদেবের বিভিন্ন রূপ।

এদিন পুরহিতের মন্ত্র উচ্চারণ,শঙ্খ, উলুধ্বনি, শাখ এবং ডাকে কাঠিতে মুখরিত হয় রাধানগর মোড় এলাকা। নিয়ম নিষ্ঠার সাথে খুঁটি পুজা সম্পূর্ণ করে প্যান্ডেলের কাজ শুরু করে ক্লাবের কর্তারা। তারা আশাবাদী বিগত বছর গুলির মতই এবছর তাদের হর গৌরির গাজন কথা ও মহাদেবের বিভিন্ন রূপ থিম প্যান্ডেল নজর কাড়বে দর্শনার্থীদের।

