ময়নাগুড়ি: রাত পেরোলেই শুরু হচ্ছে রঙের উৎসব হোলি উৎসব। যদিও আগেই শুরু হয়েছে বসন্তকে বরণ করে নেওয়ার বসন্ত উৎসব। আর এই উৎসবে মেতে উঠতে বাজারে নানান ভেষজ আবির, ছোটদের জন্য পিচকারি, রকমারি ফ্যান্সি মাস্ক, টুপি নিয়ে হাজির ব্যবসায়ীরা।

তবে এবছর আবির সহ বিভিন্ন জিনিসের বিক্রি টুকটাক হচ্ছে বলেই দাবি করছেন ব্যবসায়ীরা। বাজারে ভেষজ নানান রঙের আবিরের চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়াও ফ্যান্সি মাস্কের চাহিদা রয়েছে বাজারে। তবে শেষ মুহূর্তে সেভাবে বাজার জমে নি বলেই দাবি ব্যবসায়ীদের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *