শিলিগুড়ি শহরে রাজ্য সরকারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের।শুক্রবার এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয় শিলিগুড়ি থানায় । অভিযোগে বলা হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের প্রচারমূলক পোস্টার বেছে বেছে ছিঁড়ে ফেলা হচ্ছে।

বিশেষ করে যেসব পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র গৌতম দেব-এর ছবি রয়েছে, সেগুলোকেই লক্ষ্য করে নষ্ট করা হচ্ছে বলে দাবি তৃণমূল যুব কংগ্রেসের। দলীয় নেতাদের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল—দলীয় ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিরোধীদের বিরুদ্ধে। এবছর নির্বাচন ঘনিয়ে আসতেই ফের একই কায়দায় পোস্টার নষ্ট করার ঘটনা সামনে এসেছে বলে তাঁদের দাবি।এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল যুব নেতৃত্ব। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

