জীবন্ত মানুষকে মরা সাজিয়ে ঘোরানোর রিতি রয়েছে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর গ্রামে। বহু বছর আগ্র পূর্ব পুরুষেরা এই ধরেই রিতি পালন করে আসতেন বংশ পরাম্পরাগত ভাবে ঐ গ্রামে পালন হয়ে আসছে এই রিতি। মূলত দোল পূর্ণিমায় পরের দিন এই রিতি পালন করা হয়। গ্রামের মানুষেরা এই অনুষ্ঠানটিকে বলে থাকেন ধুলোয় উৎসব।

এই অনুষ্ঠান ঘিরে প্রথমে শ্মশান থেকে মরা পোড়ানোর জন্য ব্যবহৃত বাঁশ এবং অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। তারপর মাচা তৈরি করা হয়। সেই মাচাতে একজন জীবন্ত মানুষকে চাপানো হয় এবং তাকে মরার মতো সাজানো হয়। এরপর মাচা সহ ওই জীবন্ত মানুষ কে গোটা গ্রাম ঘুরানো হয়, পাশাপাশি চলে হৈ-হুল্লোড় এবং আবির খেলা। তবে ঠিক কি কারণে এই রীতি এই গ্রামে চালু হয়েছিল তা কেউ বলতে পারেন নি। তবে গ্রামবাসীরা দাবি করেছেন গ্রামে থাকা কালি ঠাকুর এবং মা মনসার জন্যই নাকি তাদের পূর্বপুরুষরা এমন রীতি চালু করেছিলেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *