ঠিক ছিল, সামনের অগ্রহায়ণেই চারহাত এক করে দেওয়া হবে। কিন্তু, তার আগেই ঘটে গেল অঘটন। অসময়ে চিরঘুমের দেশে চলে গেলেন প্রেমিকা। অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃ*তদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করলেন শোকাহত প্রেমিক। আর, চোখে জল নিয়েই বউদির মুখাগ্নি করলেন মৃ*তার দেওর।ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের চার বাম্পার এলাকার। এলাকার মৌলি মণ্ডলের (২৪) সঙ্গে প্রায় ৮ বছরের প্রেমের সম্পর্ক ছিল সাঁকরাইলের হাওয়াপোতা এলাকার বাসিন্দা সাগর বারিকের। দুই পরিবারের পক্ষ থেকেই চলছিল চারহাত এক করার প্রস্তুতি। এর মধ্যেই মৌলির স্ত*ন ক্যানসার ধরা পড়ে।চিকিৎসা শুরু হয়,খানিকটা সুস্থ হলে দুই পরিবারের থেকে বিয়ের তোরজোর শুরু হয়।আচমকাই চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি। ক্রমশ অবনতি হতে থাকে অবস্থা চিকিৎসাতেও সাড়া দেননি প্রেমীকা মৌলি না ফেরার দেশে চলে যেতে হয় প্রেমীকাকে।


শোকেহত প্রেমীক মুহূর্তের সিদ্ধান্তে মৃ*ত প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে, গোলাপের মালাবদল করে বিয়ে করবেন। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তারপর নিয়মমতো নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে বধূবরণের পর মৌলিকে বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন সাগরের পরিবারের সদস্যরা। প্রেমীক সাগরের ভাই বিশাল বারিক মৌলিকে বউদির মর্যাদা দিয়ে মুখাগ্নি করেন।” প্রেমিকার মৃ*ত মুখে শেষবারের মতো আদর করে সাগর বললেন, “ওর ভালোবাসার স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সাগর-মৌলির এমন প্রেম চাক্ষুস করে চোখে জল এলাকাবাসীর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *