মুসলিম তার নয়ণ-
মণি,হিন্দু তাহার প্রাণ’- কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার বাস্তব চিত্র দেখা গেল
আজ,রবিবার রাম নবমীর মিছিলে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়। সম্প্রীতির বার্তা দিতে রাম নবমীর মিছিলে অংশ নেওয়া মানুষদের হাতে গোলাম ফুল ও উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টি মুখ করিয়ে ভাতৃত্ব মেলবন্ধনের বার্তা দিলেন হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লকের সভাপতি মার্জিনা খাতুন। হরিশ্চন্দ্রপুরের বুকে তিনি এক অনন্য নজির গড়লেন বলে খুশি প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার মানুষ। নেত্রী এই ধরনের হওয়া উচিত বলে প্রশংসা করলেন মিছিলে অংশগ্রহণকারীরা। রাম নবমী উপলক্ষে তুলসীহাটা সদরে স্থানীয়দের উদ্যোগে বের হয় রাম নবমীর মিছিল। মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সকাল থেকেই উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

অঞ্চলের গ্রামীণ পুলিস থেকে শুরু করে আইবি ও ডিআইবিদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণ কারীদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় মুসলিমদের। উপস্থিত ছিলেন,কিষান ও খেত মজদুর সেলের ব্লক সভাপতি মনোজ রাম,আই এন টি টি ইউ সি ব্লক সভাপতি আব্বাস আলী, অঞ্চল সভাপতি আবুল আশরাফী ও তুলসীহাটা অঞ্চলের যুব নেতা শেখ মাসুম। ব্লক সভাপতি মার্জিনা বলেন,সম্প্রীতির বার্তা দিতে রামনবমী মিছিলে অংশ নেওয়া মানুষদের সম্বর্ধনা জানানো হয়েছে। উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এখানে। আমরা সবাই এক।

