ফলে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর নিমতল্লী এলাকায়। জানা গেছে আহত বাইক চালকের নাম বিকাশ মহালদার(৩৭)। বাড়ি মানিকচকের মথুরাপুর ধনরাজ গ্রাম এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী।

ঘটনা সম্পর্কে জানা গেছে, মঙ্গলবার সকাল নাগাদ বিকাশ মহালদার নিজের কাজ শেষ করে মোটরবাইক করে রতুয়া মানিকচক রাজ্য সড়ক ধরে মথুরাপুরে ফির ছিলেন। সেই সময় উপর দিক থেকে একটি পিকআপ ভ্যান রতুয়ার দিকে যাচ্ছিল। নিমতলী পেট্রোল পাম্প এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে গুরুতর রক্তাক্ত হয় বাইক চালক বিকাশ। পুরো ঘটনা স্থানীয় বাসিন্দাদের নজর আসতেই আহত বাইক চালককে তরিঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায়। তবে অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তরেঘড়ি ঘটনা স্থলে ছুটে আসেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানা পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *