বিকট শব্দের সাইলেন্সার লাগিয়ে মোটরবাইক নিয়ে ঘুরে বেড়ানো তরুণদের বাইক আটকে সাইলেন্সার খুলে দিচ্ছে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। প্রায় প্রতিদিন ধূপগুড়ি শহরের ব্যস্ততম এলাকা দিয়ে দ্রুত গতিতে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু তরুণ। তাদের বাইকে লাগানো অতিরিক্ত সাইলেন্সারের বিকট শব্দে রীতিমতো বিরক্ত পথ চলতি মানুষ।

এবার তাদের কড়া হাতে দমন করতে উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ। ধূপগুড়ি ট্রাফিক গার্ডের তরফে ইতিমধ্যে বেশ কয়েকটি বাইক থেকে অতিরিক্ত সাইলেন্সার খুলে ফেলা হয়েছে। বাইক গুলিকে আটক করে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য এবং ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামার উপস্থিতিতে সাইলেন্সার খুলে ফেলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই অভিযান লাগাতার চলবে।পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শহরের মানুষরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *