শহরের সর্বত্র বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানোর উদ্যোগ এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো সামাজিক ভূমিকার জন্য শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেস টাউন ৩ নম্বর নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল। শুক্রবার, পুরনিগমে মেয়রের হাতে ফুলের তোড়া ও খাদা তুলে দিয়ে তাঁকে ধন্যবাদ জানানো হয় ।

এই সংবর্ধনার মূল লক্ষ্য ছিল শহরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সামাজিক ক্ষেত্রে মেয়রের ভূমিকার প্রশংসা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *