মূখ ও বধির যুবক নিখোঁজে চিন্তায় লস্করপাড়ার বাসিন্দারা। এক জন মূখ ও বধির যুবকের নিখোঁজে পাড়াপ্রতিবেশি হিসেবে যেমন চিন্তা হওয়ার কথা পাশাপাশি ঐ যুবকের নিখোঁজে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। কারণ ঐ যুবক কাজে কর্মে এতটাই পারদর্শি যা উপকারে লাগতো এলাকাবাসীর।এলাকার সামাজিক কাজ বা যে কোন সামাজিক অনুষ্ঠানে ডাক পেত সে। কারণ রান্নার কাজের জোগার দিতে তার জুরি মেলা ভার।

তার নিখোঁজের পর এলাকার যে কোন অনুষ্ঠানে খামতি পুরণ হচ্ছে না। নিখোঁজ যুবকের নাম গোবিন্দ বর্মন বয়স ৩৭ বছর, উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, গায়ের বং শ্যামলা, মাথার চুল মাঝারি সাদা কালো। তাই লস্করপাড়ার বাসিন্দাদের অবেদন গোবিন্দের কোথাও দেখা মিললে তাকে যেন বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে নিখোঁজের ডাইরি হয়েছে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়িতে। পরিবারের অনুমান রান্নার কাজে বাইরে কোথাও গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে গোবিন্দ, সেখান থেকে আর বাড়ি ফিরতে পারছেনা সে। পরিবারে রয়েছে দুই দাদা, এক ভাই চিন্তায় রয়েছে সকলেই।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *