বিজেপি কর্মীরা বাক-বিতণ্ডায় জোরালো এক পুলিশ কর্মীর সাথে। আজ সিউড়ি টাউন পার্টি অফিস থেকে বিজেপির একটি মিছিল বের হয়। মিছিলটি পরিক্রমা করে সিউড়ি শহর। এরপর বেণীমাধব স্কুলের কাছে পথ অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি যেভাবে মুর্শিদাবাদের হিন্দুদের ওপর আক্রমণ চালানো হয়েছে তাতে মদদ দিয়েছে মুখ্যমন্ত্রী।

এই ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ পুলিশ। পথ অবরোধের সময় এক পুলিশ কর্মী বাইক আরোহীদের পারাপার করতে সাহায্য করায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি নেতাকর্মীরা ওই পুলিশের সাথে। পরে অবশ্য সমস্যা সমাধান হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *