আর এই ভবনে বসেই সোমবার মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে সুকান্তবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জোয়েল মুর্মু সহ অন্যান্যরা।

