মালদা,বিশ্বজিৎ মন্ডল :
মা-বাবার আশীর্বাদ নিয়েই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামলেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্র নাথ হালদার। বুধবার দুপুরে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা এলাকা। নমিনেশন জমা দিতে যাওয়ার আগে প্রথমেই মা-বাবাকে প্রণাম করেন তিনি, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।


এরপর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক বিশাল মিছিল করে নমিনেশন জমা দিতে রওনা দেন প্রার্থী। মিছিলে অংশ নেন দক্ষিণ মালদার সাংসদ ইসা খানসহ বহু কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়,কর্মীদের স্লোগান, উচ্ছ্বাস ও সমর্থনের জোয়ারে মুখর হয়ে ওঠে চারপাশ।
নির্ধারিত সময় অনুযায়ী দুপুর প্রায় একটার সময় নমিনেশন জমা দেন ভূপেন্দ্র নাথ হালদার। নমিনেশন জমার পর আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন,“জয়ের ব্যাপারে আমরা একশ শতাংশ নিশ্চিত। উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের পাশে থাকা,এই লক্ষ্য নিয়েই আমরা লড়াই করছি।”

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *