কোথাও টায়ারে অগুন চালিয়ে আবার কোথাও বাঁশ ফেলে চলছে অবরোধ কর্মসূচি। এদিন মালদহের ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ তারা বৈধ ভোটার অথচ তাদের নাম ডিলিট করা হয়েছে। এরই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।


অন্যদিকে ইংলিশবাজার বিধানসভার পাশাপাশি মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ কর্মসূচি। মানিকচক স্টান্ডে আন্দোলনের শামিল এলাকার কয়েকশো মহিলা পুরুষ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *