গত পাঁচ বছর থমকে রয়েছে মালদা বিধানসভার উন্নয়ন। যার জবাব দিতে হবে আগামী ২৩শে এপ্রিল।পুরাতন মালদা পৌরসভা এলাকায় নির্বাচনী সভায় কার্যত এমনটাই বললেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ। এদিন তার সমর্থনে পুরাতন মালদা পৌরসভার ১০নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফারহিন নেহারের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি পাড়া সামুন্ডী এলাকায়।

সভায় তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী বলেন, গত পাঁচ বছর মালদা বিধানসভায় উন্নয়ন থমকে রয়েছে। যার জবাব দিতে হবে আগামী ২৩শে এপ্রিল ভোট বাক্সে। বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি।

