স্বাস্থ্যে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম আসার আগে বিক্ষোভ। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উল্লেখ্য আজ মালদা কলেজ অডিটোরিয়াম থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে, প্রায় ১৭০ জন, কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ পত্র প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তুনিয়ম মেনে এই নিয়োগ হয়নি। এই অভিযোগ তুলে, প্রায় ১৫ থেকে ২০ জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখায়।

তাদের অভিযোগ, অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ইন্টারভিউ এর ক্ষেত্রে তাদের জেনারেল ক্যাটাগরিতে রাখা হয়। পরবর্তী সময়ে যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের সাধারণ ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়েছে। ওবিসি ওয়েটিং লিস্টের তালিকায় রাখা হয়নি। আর এই অভিযোগেই তাদের বিক্ষোভ।
এদিন, ১৭০ জন চাকরি প্রার্থীকে, নিয়োগপত্র তুলে দেন, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্য দপ্তরের নারায়ন স্বরূপ নিগম।
মালদার জেলাশাসক, প্রীতি গোয়েল জানিয়েছেন, যারা নিয়োগপত্র পায়নি তাদের জন্য আমরা দুঃখিত। সেই সঙ্গে তিনি জানান যা হয়েছে নিয়ম মেনে হয়েছে।
অন্যদিকে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম জানান, এই ইসুগুলো আমরা আলাদাভাবে দেখছি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *