রবিবার রাম নবমী উপলক্ষে সামসীতে হতে চলেছে বিশাল বর্ণাশ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রার এখন প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রসঙ্গে সামসী রাম নবমী উৎসব উদযাপন কমিটির সম্পাদক অভিষেক সিংহানিয়া জানালেন, ২০১৭ সাল থেকে সামসীতে রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা হয়ে আসছে। যার কোন ব্যতিক্রম হবেনা এবারও।

রামচন্দ্রের ১৫ ফুটের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রায় থাকবে শতাধিক ঢাক। এছাড়াও ডিজে বাজবে। রাম ভক্তরা রাম নামে নাচ করবেন। শোভাযাত্রায় মা বোনেদের উপস্থিতি নজর কাড়বে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ, উন্মাদনার মাধ্যমে পালিত হবে রাম নবমী।

