মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল মিম পার্টি। মিম দলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বহু যুবক যোগ দিলেন মিম পার্টিতে।
বুধবার সন্ধ্যায় যোগদান কর্মসূচি ও কর্মীসভা আয়োজন করা হয় মোথাবাড়ির পটলডাঙ্গা এলাকায়। যোগদানের পর কর্মীসভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন।

এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন মিম দলের মালদা জেলা সভাপতি রেজাউল করিম, কালিয়াচক-২নং ব্লক সভাপতি সেতাউর রহমান সহ অন্যান্যরা। এ আই এম আই এম এর মালদা জেলা সভাপতি রেজাউল করিম জানান আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *