এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল হোসেন ও একরামুল বাগনিকে গ্রেপ্তার করেছে। মোফাক্কারুলের বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।

কালিয়াচক ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে উদ্ধারে কিছুটা বিলম্ব হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না, তবে ঘটনাটির তদন্ত চলছে।

