রবিবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে বেলুন উড়িয়ে স্টেট গেমসের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ সিনহা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অজিত ব্যানার্জি, চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, মালদা জেলাশাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক, অতিথিবর্গ ও খেলোয়াড় বিদরা।


জানা যায়, ৭ই এপ্রিল থেকে ১০ই এপ্রিল পর্যন্ত মালদা জেলার ডিএসএ মাঠ, বৃন্দাবনি মাঠ, রামকৃষ্ণ মিশনের মাঠ, পাবনা পাড়া মাঠ, শোভানগর হাই স্কুলের মাঠ, বেশ কিছু স্কুলের মাঠ সহ বিভিন্ন মাঠে খেলা অনুষ্ঠিত হবে। কাবাডি,ভলিবল, সাঁতার, হকি, ফুটবল, টেবিল টেনিস সহ ২৯ রকমের খেলা অনুষ্ঠিত হবে এই অলিম্পিক গেমসে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে পাচ হাজার খেলোয়াড় ও প্রায় হাজার খানেক খেলা পরিচালনার সঙ্গে যুক্ত ক্রীড়া বিদরা উপস্থিত থাকবেন। জমজমাট হয়ে উঠবে মালদা জেলা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *