ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ির দুই নম্বর ওয়ার্ডের রায় পাড়ায়। মৃত কিশোরের নাম সাগর রায় বয়স আনুমানিক ১৫ বছর ।বাবার নাম তাপস রায়। সে বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে শনিবার থেকে কোচবিহারের বানেশ্বরে শুরু হয়েছে শ্রী শ্রী গঙ্গাদেবীর অষ্টমীর পূণ্য স্নান এবং গদাধর মেলা। এদিন ধুপগুড়ির দুই নম্বর ওয়ার্ডের রায়পাড়া থেকে বেশ কিছু মহিলা গাড়ি ভাড়া করে কোচবিহারের গদাধর মেলায় যায়। সেখানে মায়ের সঙ্গে ১৫ বছরের সাগর রায়ও গিয়েছিল পুণ্য স্নান করতে। কিন্তু কে জানত সেখানেই তার প্রাণ চলে যাবে? প্রতিবেশী সূত্রে জানা গেছে সেখানে কাল জানি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় সাগর।

শুরু হয় খোজাখুজি।বেশ কিছুক্ষণ তল্লাশির পর পাওয়া যায় সাগরের দেহ। ততক্ষণে সব শেষ। তবুও স্থানীয়রা তড়িঘড়ি সেখানকার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা। ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়ে তার মা এবং সঙ্গে থাকা মহিলারা। এদিকে খবর আসে বাড়িতে। ছুটে যায় তার বাবা তাপস রায়। বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়ে তার ঠাকুরদা এবং আপনজনসহ প্রতিবেশীরা। আগামীকাল ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধুপগুড়ির গোটা রায়পাড়া জুড়ে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *