বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার কোশি লোক মঞ্চ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার জংশনে সচেতনতা র‍্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রেলওয়ে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জংশনের আর পি এফ (RPF) ও জি আর পি (GRP)-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আর পি এফ-এর এস আই উপাধ্যায়, জি আর পি-এর এস আই পুনম ঝা, রেলওয়ে স্কুলের শিক্ষক সঞ্জয় দেবনাথ ও দেবাশিষ মুখার্জী।

এছাড়া স্কুলের তরফে পিয়াসা ছেত্রী, নিকিতা দেবনাথ, প্রতিকৃত নস্কর, আদিত্য রাভার মতো ছাত্র-ছাত্রীরাও সহ আরও অনেকেই অংশ নেন। র‍্যালি শেষে ষ্টেশন এলাকায় যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে মানব পাচারের ভয়াবহতা ও তা প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হয়। সংস্থার জেলা সমন্বয়কারী সুব্রত দাস জানান, “মানব পাচার একটি ভয়ঙ্কর সামাজিক সমস্যা। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *