সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে অনেক ছাত্র ছাত্রী ভালো ফল করেছেন। এবার তাদের আগামী দিনে উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করলেন জেলা পুলিশ।

জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পক্ষ থেকে ভোটপট্টি পুলিশ ফাঁড়িতে বেশ কয়েকটি স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা তুলে দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পুলিশ ফাঁড়ির ওসি অসীম মালাকার সহ পুলিশ আধিকারিকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *