শুভজিৎ পণ্ডিত,আলিপুরদুয়ারঃ বুধবার রাতে এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী আরেক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গায় । গুরতর জখম আশু মিত্রকে উদ্ধার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন । প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি তাকে জেলা হাসপাতালে রেফার করা হয় ।

সেখানেই ওই ব্যক্তির চিকিৎসা চলছে । জানা গিয়েছে, পুরোনো শত্রুতার জেরেই বিমল বর্মন ধারালো অস্ত্র দিয়ে আশু মিত্রর মাথায় আঘাত করেছে । লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে ধারাল অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ । এদিকে অভিযুক্ত বিমল গ্রেপ্তারি এড়াতে গা-ঢাকা দিয়েছে ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *