আলিপুরদুয়ার জেলা মারোয়ারি পট্টির মঙ্গলবার ছিল এক বিরাট ধর্মীয় অনুষ্ঠান। সেই ধর্মীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সমাধিপতি মনোরঞ্জন দে। ধর্মীয় অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক মুহূর্তে আলিপুরদুয়ার জেলা শহরে একটি ধর্মীয় শোভাযাত্রা রেলি বের করা হয়, সেই ধর্মীয় শোভাযাত্রার রিলিতে অংশ নেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।

আলিপুরদুয়ার জেলা মাড়োয়ারি পট্টি মাড়োয়ারীদের ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজকের এই ধর্মীয় অনুষ্ঠান রিলিতে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। পাশাপাশি তিনি এটাও বলেন আগামী ১৫ই ফেব্রুয়ারি শিবরাত্রি , তাই সকল রাজ্যবাসী ও জেলা বাসিকে জানাই শিবরাত্রির আগাম শুভেচ্ছা। পরিশেষে মনোরঞ্জন দে এটাও বলেন আমি সর্বদা সবসময় মানুষের পাশে আছি এবং আগামী দিনেও মানুষের পাশে থাকার চেষ্টা করবো আর প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করবো।

