পাণ্ডবেশ্বর:- কোথায় আছে মাছের যাত্রা শুভ হয় আর সে কারণেই দুর্গাপুজোয় বিজয়া দশমীর দিন মাছের ডালি নিয়ে বসে থাকতে দেখা যায় বহু মানুষকে। বিজয়ার পর যাত্রা শুভ করার জন্য। মাছের যাত্রা শুভ হলেই যে কোন শুভ অনুষ্ঠানের মাছের প্রচলন রয়েছে।

পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি এক অভিনব ভাবে আজ তার নমিনেশন যাত্রা শুরু করেন। বুধবার সকালে দুর্গাপুর মহাকুমা শাসক দপ্তরে রয়েছে নমিনেশন পর্ব সব দলের প্রার্থীরাই আজ নমিনেশনে মহকুমা শাসক দপ্তরে হাজির হয়েছেন। বিজেপি প্রার্থী ও তার নমিনেশন যাত্রা শুরু করেন মাছের যাত্রা করে। তার দলেরই কর্মী সমর্থকরা এদিন ডালি করে ছোট মাছ নিয়ে এসে তাদের প্রার্থীর ভোটের মনোনয়ন যাত্রা শুভ করার উদ্দেশ্যে হাজির হন। ছোট মাছের পাশাপাশি বড় আকারের একটা মাছও প্রার্থীকে হাতে নিয়ে বেরোতে দেখা গেল। ফুল চন্দনের টিপ দিয়ে মাছের যাত্রা করে এদিন প্রার্থী দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে হাজিরা দেওয়ার জন্য রওনা হন।

