শনিবার বিকাল নাগাদ মালদার মানিকচক ঘাট পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।মহা শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানিকচক ঘাটে আসতে শুরু করেছে শিবভক্তরা।

রবিবার মহা শিবরাত্রি মানিকচক ঘাটে পূর্ণ স্নান করে জল দিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেই শিব ভক্তরা। প্রচুর শিব ভক্তরা আসেন মানিকচক গঙ্গা ঘাটে। শিব ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই কথা মাথায় রেখে শনিবার বিকাল নাগাদ মানিকচক গঙ্গা ঘাটের বিভিন্ন দিক এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।

