অভিযোগ শুক্রবার দুপুরে বাড়িতে গৃহবধূ কে একা পেয়ে মল্লারপুর থানা এলাকারই এক বাসিন্দা ধর্ষণের চেষ্টা করে। মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার দুপুরে, গৃহবধূ বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছেন আর তখনই মল্লারপুর থানা এলাকার এক যুবক ওই গৃহবধুর বাড়িতে গিয়ে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয় সেই কূপ্রস্তাবে রাজি না হলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ।

সে সময় ওই গৃহবধূ চিৎকার চেঁচামেচি আরম্ভ করলে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ । তাকে আজ রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হবে জানা যায় ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *