মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়ার দুই যুবকের। মৃত দুই যুবকের নাম সুজয় বিশ্বাস এবং শুভদ্বীপ মন্ডল।
জানা গিয়েছে আজ সকালে ওই যুবক ফাঁসিদেওয়া থেকে সবজি বোঝাই গাড়ি নিয়ে শিলিগুড়ি এসেছিলেন।

শিলিগুড়িতে সবজি দিয়ে বাড়ি ফেরার পথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন কাউয়াখালীর কাছে এশিয়ান হাইওয়েতে উল্টোদিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত দুই যুবকের বাড়ি ফাঁসিদেওয়া এলাকায়।

