দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ঢোকার মুহূর্তে ট্রাফিক মোড়ে বসবে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি। শুক্রবার সেই কাজের শিলান্যাস করা হল। প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই মূর্তি। এক মাসের মধ্যেই এই মূর্তি স্থাপন করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, বেশ কিছু সংগঠন ময়নাগুড়ি বিডিও অফিস মোড়ে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি বসানোর দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে ময়নাগুড়ি পুরসভা। ইতিমধ্যেই ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে ময়নাগুড়ি শহরে স্বামী বিবেকানন্দের মূর্তি এবং নেতাজির মূর্তি বসানো হয়েছে। এরপর বিভিন্ন মোড়ে বিভিন্ন মনীষীদের মূর্তি বসানোর কাজ চলবে বলে জানা গিয়েছে।

