শনিবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায় মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের নমিনেশন জমা দিলেন। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি নমিনেশন দাখিল করেন। নমিনেশন জমা দেওয়ার আগে এলাকায় সংক্ষিপ্তভাবে কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

নমিনেশন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী জানান, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানকে সামনে রেখেই তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন।
প্রসঙ্গত, মনোনয়ন পর্বকে ঘিরে এদিন মহকুমা শাসকের দপ্তর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল।

